কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা

জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা। ছবি : কালবেলা
জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান নেতৃবৃন্দকে নিয়ে শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে যান। পরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইউট্যাবের নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ছবিরুল ইসলাম হাওলাদার।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার ও স্থপতি। আজকে যত উন্নয়ন তার সবকিছুই শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ক্ষুধা ও দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে আত্মনির্ভরশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করেছেন। আজ জন্মদিন উপলক্ষে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউট্যাবের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. আব্দুর রশিদ, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. আবদুল করিম, অধ্যাপক ড. শামছুল আলম, অধ্যাপক নূরুল ইসলাম, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, অধ্যাপক তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আবু জাফর, অধ্যাপক মতিনুর রহমানসহ অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১০

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১১

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১২

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৪

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৫

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৭

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৮

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৯

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

২০
X