রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ওসমান হাদির জানাজা-দাফন সুশৃঙ্খলভাবে শেষ হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন কার্যক্রম শনিবার ধর্মীয় আচার ও আবেগঘন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়। স্মরণ কালের অন্যতম বৃহত্তম এই জানাজায় বিপুল লোকসমাগম হয়। শরিফ ওসমান হাদির জানাজায় এত লোকের উপস্থিতি তার প্রতি সর্বস্তরের মানুষের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

এই বিপুল লোকসমাগম কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১০০০ বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে। যার ফলে সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পুরো প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়।

এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্পেশাল সিকিউরিটি ফোর্স, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন সংস্থাসমূহের প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ঐতিহাসিক জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X