কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এথিকাল মাইগ্রেশনে সার্বিয়ায় ১১ কর্মী পাঠালো এশিয়া কন্টিনেন্টাল

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

দালালমুক্ত অভিবাসন, ন্যায্য মজুরি ও কর্মীদের মানবিক মর্যাদা নিশ্চিতে ইথিক্যাল মাইগ্রেশনের আওতায় ইউরোপের দেশ সার্বিয়াতে কর্মী প্রেরণ করেছে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ।

বাংলাদেশ থেকে ওয়েল্ডিং ও শিপিংয়ের কাজের প্রশিক্ষণ নিয়ে ১১ জন কর্মী যাচ্ছেন সার্বিয়ায়। কোম্পানির চাহিদা মত শর্ত পূরণ করে থাকা, খাওয়াসহ ৬০০-৭০০ ইউরো বেতনে তাদের পাঠাচ্ছেন রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি (আর এল-৫২৩)।

রোববার উত্তরার তুরাগ এলাকার জে আই ইসলামি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বিকেল ৪টার ফ্লাইটে তারা দেশ ত্যাগ করেন।

ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা ও সার্বিয়াগামী দুলাল বলেন, 'আমি আগেও সিঙ্গাপুরে ছিলাম। গত ১০ মাস আগে এখানে ওয়েল্ডিংয়ের কাজে প্রশিক্ষণ নিয়েছিলাম। পরে বিদেশি ডেলিগেটদের কাছে ভাইভা দিয়ে ভিসা পেয়েছি। আমরা কোম্পানি থেকে থাকা-খাওয়াসহ ৬০০ ইউরোর বেশি বেতন পাবো।'

মানিকগঞ্জ থেকে সার্বিয়া যাচ্ছেন মিজানুর রহমান৷ তিনি বলেন, '৫ মাসের প্রশিক্ষণ শেষ করার ১ বছরের আগেই ভিসা পেয়েছি। আশা করছি ১ লাখের বেশি বেতন পাবো।'

অনুষ্ঠানে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি'র ঊর্ধ্বতন কর্মকর্তা ও জে আই ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ম্যানেজার মোহাম্মদ রাজীব হোসেন বলেন, 'আমরা দীর্ঘদিন থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে প্রশিক্ষণ নিয়ে শ্রমিক পাঠাই। সেটির ধারাবাহিকতায় এবার সার্বিয়া ১১ জন প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক পাঠাচ্ছি। কোম্পানি থেকে তারা থাকা, খাওয়াসহ ৬০০ ইউরোর বেশি বেতন পাবে।'

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি প্রায় ৩০ বছর ধরে স্বচ্ছতা পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সাথে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মী প্রেরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করছে। আমরা সব সময় বৈধভাবে বিদেশে জনশক্তি প্রেরণ করি। আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম রয়েছে। তবে গত ৫ আগস্টের পর দেশের পটপরিবর্তনের ফলে আমাদের কাজে কিছুটা বিলম্ব হয়। এখন থেকে আবার আমরা ইউরোপসহ বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক পাঠাতে পারবো।'

বিদায়ি অনুষ্ঠানে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডির উপস্থিত ছিলেন সেলিম আহমেদ, মো. সিদ্দিকুর রহমান, মো. আজহার ও মো. সানাউল্লাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X