কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

বিক্ষোভে উত্তাল সার্বিয়া। ছবি : সংগৃহীত
বিক্ষোভে উত্তাল সার্বিয়া। ছবি : সংগৃহীত

ইউরোপের দেশ সার্বিয়ায় হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ার নোভি সাদ শহরে শনিবার হাজারো মানুষ সমাবেশে অংশ নিয়েছে। বিক্ষোভে ডানপন্থি জাতীয়তাবাদী প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের শাসনামলে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় বিক্ষোভকারীরা ‘চোর’ স্লোগান দিয়ে সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন।

শিক্ষার্থীরা জানান, তারা সার্বিয়াকে দুর্নীতিমুক্ত করা এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার একটি রূপরেখা তৈরি করেছেন। ভুচিচ-পরবর্তী সরকারের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করা এবং তাদের সম্পদের তদন্তের প্রস্তাব দেন।

শিক্ষার্থীরা আরও জানান, গত মাসে তারা নির্বাচনে অংশগ্রহণের দাবির পক্ষে প্রায় চার লাখ স্বাক্ষর সংগ্রহ করেছেন। আয়োজকদের মতে, পরবর্তী বড় বিক্ষোভ সমাবেশ রাজধানী বেলগ্রেডে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের নভেম্বর মাসে সার্বিয়ার উত্তরের একটি শহরে রেলস্টেশনের ছাদধসে ১৬ জন নিহত হওয়ার পর থেকেই দেশজুড়ে নিয়মিত ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভ চলছে। এই দুর্ঘটনাটি দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রতীক হয়ে ওঠে। ছাদধসের ঘটনায় সাবেক নির্মাণমন্ত্রী গোরান ভেসিচসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তবে প্রমাণের অভাব দেখিয়ে নোভি সাদের হাইকোর্ট গত মাসে ভেসিচের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দেয়। একই সঙ্গে প্রকল্পটিতে ইউরোপীয় ইউনিয়নের তহবিল অপব্যবহারের অভিযোগে একটি পৃথক তদন্ত চলছে। এই বিক্ষোভের চাপেই দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন এবং তার সরকারের পতনের পর নতুন সরকার গঠিত হয়। তবে প্রেসিডেন্ট ভুচিচ ক্ষমতায় থেকেই যান।

ভুচিচ সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন এবং বিক্ষোভকারীদের প্রায়ই ‘বিদেশি অর্থায়নে পরিচালিত অভ্যুত্থানচেষ্টাকারী’ বলে আখ্যা দেন। তার দল এসএনএসের নেতারা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দাবি করেন, রেলস্টেশনের ছাদ ধসটি পরিকল্পিত হামলা হতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X