মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : যুবদলের সভাপতি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ‘একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সেই কুচক্রি মহলকে রাজপথে থেকেই মোকাবিলা করব। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।’

রোববার (২১ ডিসেম্বর) রাতে বরিশাল ক্লাব মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভাগীয় যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় মোনায়েম মুন্না আরও বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে যুবদলের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ঢাকায় সারা দেশ থেকে যুবদলের লাখ লাখ নেতাকর্মী সমাগম হবে। এতে জনসমুদ্র পরিণত হবে।’

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকবেন। জনগণের কাছে ভোট চাওয়া থেকে শুরু করে ভোটকেন্দ্রে ফলাফল পর্যন্ত যেসব কর্মসূচি আছে, তার সবই করবে যুবদল। ইতিমধ্যে সংগঠনটি মাঠে কাজ শুরু করেছে’।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বিভাগীয় যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন।

এ সময় বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলাসহ যুবদলের বরিশাল বিভাগের সাংগঠনিক ৮ জেলার সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সফল এবং স্মরণীয় করে তুলতে ঢাকা চলো কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X