মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বন্দিদের মুক্তির নামে প্রতারণা, জনগণকে সতর্ক থাকার আহ্বান

কারা সদর দপ্তর। ছবি : সংগৃহীত
কারা সদর দপ্তর। ছবি : সংগৃহীত

সম্প্রতি একটি প্রতারক চক্র ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’ মর্মে বন্দিদের আত্মীয়স্বজনদের প্রতারিত করার চেষ্টা করছে। এ চক্রটি বন্দিদের আত্মীয়দের ফোন করে দাবি করছে বন্দিদের মুক্তির জন্য একটি বিশেষ লটারি প্রক্রিয়া চলছে এবং তার জন্য অর্থ পরিশোধ করতে হবে।

কিন্তু কারা কর্তৃপক্ষ জানিয়েছে বন্দিদের মুক্তির জন্য কোনো ধরনের লটারির মাধ্যমে অর্থ আদায়ের সুযোগ কোথাও নেই এবং এটি সম্পূর্ণ মিথ্যা।

কারা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, এমন প্রতারণামূলক কার্যক্রম জনগণের কাছে জানানো হয়েছে এবং জনগণকে এই ধরনের বিভ্রান্তি ও প্রতারণা থেকে সাবধান থাকতে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে কারা বিভাগের এআইজি (মিডিয়া) ফরহাদ বলেন, এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ এবং আইনগতভাবে অনুমোদিত নয়। আমরা জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি, যেন তারা কোনোভাবেই এ ধরনের প্রতারণার শিকার না হন।

এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তারা এ ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণের সহযোগিতা কামনা করেছে।

তাদের আরও জানানো হয়েছে, এই ধরনের প্রতারণা বা অন্যকোনো সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে জনগণ কারাগারের হটলাইন নম্বর ১৬১৯১ এ যোগাযোগ করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X