ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের শীর্ষ আলেম জুলফিকার নকশবন্দী মারা গেছেন

শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী | ছবি : সংগৃহীত
শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী | ছবি : সংগৃহীত

পাকিস্তানের শীর্ষ আলেম ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব পীর জুলফিকার আহমদ নকশবন্দী মারা গেছেন। রোববার (১৪ ডিসেম্বর) লাহোরে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছে দেশপির জনপ্রিয় ইসলামী গণমাধ্যম ম্যাসেজ টিভি।

শায়খ জুলফিকার আহমদ ১৯৫৩ সালের এপ্রিল মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জংগ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে একজন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার ছিলেন। ৪০ বছর বয়সে তিনি এই প্রফেশন থেকে অবসর নিয়ে সর্বাত্মকভাবে দ্বীনের রাস্তায় আত্মনিয়োগ করেন।

একই সঙ্গে জংগে প্রতিষ্ঠা করেন মাহদুল ফাকির আল ইসলামী। প্রতিষ্ঠানটি তাজকিয়া, ইসলাহে নফস ও সুফি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। দেশ-বিদেশে তার অসংখ্য মুরিদ ও অনুসারী রয়েছেন।

জুলফিকার আহমদ নকশবন্দী একজন প্রথিতযশা লেখকও ছিলেন। ফিকহ, আত্মশুদ্ধি, পারিবারিক জীবন ও নারীদের ইসলামী ভূমিকা নিয়ে তার রচিত গ্রন্থসমূহ মুসলিম সমাজে সমাদৃত।

তার ইন্তেকালে ইসলামী অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১০

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১১

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১২

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৩

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৫

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৭

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৮

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৯

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X