কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ এএম
অনলাইন সংস্করণ

‘এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য’

সবুজবাগ থানা নির্বাচন কার্যালয়ে প্রয়োজনীয়সংখ্যক ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। ছবি : সংগৃহীত
সবুজবাগ থানা নির্বাচন কার্যালয়ে প্রয়োজনীয়সংখ্যক ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। ছবি : সংগৃহীত

প্রয়োজনীয়সংখ্যক ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন তাসনিম জারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর দেওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জারা। এছাড়া অল্প সময়ে এ অসাধ্য সাধনের কৃতিত্বও মানুষকে দিয়েছেন তিনি।

মনোনয়নপত্র জমা দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছবিসহ একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তাসনিম জারা। পোস্টে তিনি লেখেন, ‘৫ হাজার ভোটারের স্বাক্ষর নিয়ে আজ সোমবার আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য।’

প্রায় ৫ হাজার ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দেওয়ার কথা উল্লেখ করে পোস্টে তিনি লিখেছেন, ‘এই কৃতিত্ব আমার নয়, বরং আপনাদের (ভোটার)। যারা শীতের সকালে কিংবা গভীর রাতে কর্মব্যস্ত দিনেও বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধবদের নিয়ে এসে স্বাক্ষর করেছেন এবং অন্যদের স্বাক্ষর করতে উৎসাহিত করেছেন।’

তিনি লেখেন, ‘ওই মায়ের কথা কীভাবে ভুলি— যিনি হাঁপাতে হাঁপাতে এসে বললেন, যুক্তরাষ্ট্রে থাকা মেয়ে ফোন করে বকুনি দিয়েছে ‘এখনো বুথে যাওনি কেন?’ এই কৃতিত্ব সেই কলেজ শিক্ষার্থীদের, যারা স্বেচ্ছাসেবক গঠন করে শেষ মুহূর্তে ৫০টি স্বাক্ষর এনে দিয়েছিল।’

তিনি লেখেন, ‘এই কৃতিত্ব সেই চাচার, যিনি আমাদের কথা শুনে ১০টি স্বাক্ষর সংগ্রহের প্রস্তাব দিয়ে বলেছিলেন— দেখি কিছু করতে পারি কি না। এই কৃতিত্ব সেই মা-মেয়ের যারা স্বাক্ষর করে আরও ফরম নিলেন, পাড়ায় পাড়ায় ঘুরে আবার স্বাক্ষর নিয়ে ফিরে এলেন।’

তিনি বলেন, ‘একজন দাদু সন্ধ্যায় এসে দোয়া করে দিয়েছিলেন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, পরদিন সকালে অন্তত ২০টি স্বাক্ষরসহ ফিরবেন। তিনি সত্যিই পরদিন এসে ফরম হাতে তুলে দিয়ে বলেন— দেখো, মা। আমি আমার কথা রেখেছি। সেই আন্টির প্রতিও কৃতজ্ঞতা, যিনি কানে কানে বলেছিলেন— কখনো পিছু হঁটবে না। আমরা আছি। আমি সত্যিই আর কিছু বলতে পারছি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১০

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১১

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১২

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৩

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৪

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৫

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৬

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৭

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৮

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৯

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

২০
X