কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরায় বহুতল ভবনে আগুনের সূত্রপাত যেভাবে

উত্তরায় বহুতল ভবনে আগুন। ছবি : সংগৃহীত
উত্তরায় বহুতল ভবনে আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে।

নিহতরা হলেন— ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার, তাদের দুই বছর বয়সী ছেলে মো. রিশান, রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) এবং তার ছেলে মো. রাহাব (১৭)।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার কার্যক্রম শেষ হতে সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত সময় লাগে।

তিনি আরও জানান, নিহত ছয়জনের মধ্যে তিনজনের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে, একজনের মরদেহ উত্তরার একটি বেসরকারি হাসপাতালে এবং একজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহতদের সংখ্যা নির্ধারণে পুলিশের একাধিক দল কাজ করছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে ওসি গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির দ্বিতীয় তলার একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এটি বৈদ্যুতিক গোলযোগ না গ্যাস লিকেজ থেকে হয়েছে তা এখনো নিশ্চিত নয়।

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নেভানো হয়।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X