কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ সংসদ নির্বাচন

পোস্টাল ভোটে রেকর্ড নিবন্ধন, দেশে পৌঁছল যত ভোট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোটে রেকর্ড সংখ্যক নিবন্ধন হয়েছে। একইসঙ্গে বিদেশ থেকে প্রবাসীদের ভোট ডাকযোগে দেশে পৌঁছাতে শুরু করেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিদেশ থেকে ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন এবং ভোট প্রদান শেষে ৩ লাখ ৭০ হাজার ৩২২টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, ব্যালট গ্রহণের পর যত দ্রুত সম্ভব ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছানো ব্যালটই গণনায় অন্তর্ভুক্ত হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো কোনো ব্যালট গণনা করা হবে না।

এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিপুল সংখ্যক ভোটার নিবন্ধন করেছেন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, যার অর্ধেকের বেশি প্রবাসী।

প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার এই সুবিধা পাচ্ছেন। তারা হলেন— নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা (কারাগারে থাকা) ভোটাররা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিনই সাধারণ ভোটগ্রহণের পাশাপাশি ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালট গণনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১০

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১১

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১২

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৩

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৪

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৫

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৬

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৭

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৮

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৯

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

২০
X