কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্ণারে আয়োজিত সংবাদ সম্মেলনে একুশে বইমেলা সংগ্রাম পরিষদের নেতারা | ছবি : সংগৃহীত
বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্ণারে আয়োজিত সংবাদ সম্মেলনে একুশে বইমেলা সংগ্রাম পরিষদের নেতারা | ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারির প্রথম দিন থেকে অমর একুশে বইমেলা শুরু হওয়ার রীতি থাকলেও এবার সংসদ নির্বাচনের কারণে তা আর সম্ভব হচ্ছে না। পহেলা ফেব্রুয়ারি বইমেলা আয়োজন না করার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১ ফেব্রুয়ারি প্রতীকী বইমেলা আয়োজন করা হবে। একুশে বইমেলা সংগ্রাম পরিষদের উদ্যোগে দিনব্যাপী এই প্রতীকী আয়োজন অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্ণারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লালটু। তিনি বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতায় একুশে বইমেলা পহেলা ফেব্রুয়ারি থেকেই শুরু হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাংলা একাডেমি কর্তৃপক্ষ এ বছর ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তে লেখক, প্রকাশক, পাঠক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। একুশে বইমেলা কেবল বই বিক্রির আয়োজন নয়, এটি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক চেতনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি জাতীয় সাংস্কৃতিক উৎসব।

সংগ্রাম পরিষদের নেতারা বলেন, নির্বাচন বা নিরাপত্তার অজুহাতে বইমেলা পেছানোর যুক্তি গ্রহণযোগ্য নয়। অতীতেও জাতীয় নির্বাচন ও রমজান মাসে বইমেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী উল্লেখ করে তারা বলেন, এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।

প্রতীকী বইমেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে লেখক, কবি, প্রকাশক ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে আলোচনা, আবৃত্তি, সংগীত ও নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক সাঈদ বারী, অভিনেতা ও সংগঠক খোন্দকার শাহ আলম, কবি দেলোয়ার হাসান, প্রকাশক আলমগীর শিকদার লোটন, জাকির হোসেন, কবি কামরুজ্জামান ভূঁইয়া, কামাল হোসেন বাদল, কবি কৌমুদীনী নার্গিসসহ অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X