কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

আজ থেকে মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

সেনাবাহিনী -ছবি : সংগৃহীত
সেনাবাহিনী -ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর পর্যাপ্ত সদস্যের পাশাপাশি রোববার থেকে মাঠে নামছেন ১হাজার ৫১ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ মোতায়েন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শনিবার (৭ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে। রোববার থেকে আরও যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে-পরে সাতদিন থাকবে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই বলেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং নির্বাচনের জন্য সহায়ক।

নির্বাচন কমিশনার বলেন, আমি এখন রংপুরে আছি। এখানকার পরিবেশ খুব ভালো। খবর পাচ্ছি, সব জায়গার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ বা ওই এলাকার পরিস্থিতি একটু খারাপ। তবে এ পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাবে। আমরা চাচ্ছি, এমন ধরনের ঘটনা যেন আর একটিও না ঘটে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সব ব্যালট বক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন। এখন সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১০

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১১

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১২

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৩

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৪

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৫

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৭

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৮

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৯

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

২০
X