কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার কবরে পাকিস্তানের সিনিয়র মন্ত্রীর শ্রদ্ধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের সিনিয়র কেবিনেট মিনিস্টার আহসান ইকবাল। শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে আহসান ইকবাল লিখেছেন, গণতান্ত্রিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও তার দলের নেত্রীও ছিলেন।

তিনি আরও লিখেছেন, গণতন্ত্র সুসংবদ্ধ করতে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তার ভূমিকা আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার উত্তরাধিকার আজও বেঁচে আছে তার ছেলের গণতান্ত্রিক সাফল্যের মধ্য দিয়ে, যিনি জনগণের প্রতি আস্থা এবং তার দূরদর্শিতার প্রতিফলন অব্যাহত রেখেছেন।

পাকিস্তানের সিনিয়র কেবিনেট মিনিস্টার লিখেছেন, বাংলাদেশ ও পাকিস্তান যৌথ আকাঙ্ক্ষা নিয়ে দুটি দেশ; ইতিহাস ও ভবিষ্যতের আশায় সংযুক্ত। আমরা অতীতকে সম্মানের সঙ্গে স্বীকার করি। বাণিজ্য, যুব, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরে আসেন পাকিস্তানি এ মন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X