কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি। ছবি : সংগৃহীত
ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি। ছবি : সংগৃহীত

উপপরিচালক পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চরজন সহকারী পরিচালক পদের কর্মকর্তা।

সোমবার (০২ মার্চ) বিকেল ৩টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বলেন, অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আন্তরিক উদ্যোগ আর কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় এবং মন্ত্রণালয় আন্তরিক সহযোগিতা করায় কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই এই পদোন্নতি দেওয়া সম্ভব হয়েছে। এজন্য আমরা আনন্দিত।

স্বল্পতম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করায় তিনি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।

র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি শুধু মর্যাদা আর র‌্যাংক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দয়িত্বও বৃদ্ধি পায়। আমি আশা করবো, সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন।

এসময় তিনি উপস্থিত পরিচালক ও উপপিরচালকদের সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপপরিচালক (পরিকল্পনা) জনাব মো. মনির হোসেন। র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার; উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X