কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মমন্ত্রীর প্রতি বায়তুল মোকাররমের খতিবের বিশেষ আহ্বান

ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের কাঁধে হাত রেখে ঘরে ঘরে কোরআনের ফরজ ইলম শিক্ষাদানের আহ্বান করছেন মুফতি আবদুল মালেক | ছবি : কালবেলা

দেশের প্রতিটি ঘরে কোরআনের ফরজ ইলম শিক্ষাদানে ধর্মমন্ত্রীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

বুধবার (০৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা -২০২৬’ এর চূড়ান্ত পর্বে প্রধান আলোচকের বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এসময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের কাঁধে হাত রেখে মুফতি আবদুল মালেক বলেন, কোরআনের মধ্যে আল্লাহ তায়ালা যে ফরজ ইলম দিয়েছেন, এই ইলম দেশের প্রতিটি ঘরে, প্রত্যেক নারী-পুরুষকে শেখানো আমাদের মাননীয় মন্ত্রীর দায়িত্ব।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমার জানামতে আমাদের হজরতের (ধর্মমন্ত্রীর) কোরআন তেলাওয়াত সুন্দর। তো এরকম আমাদের মন্ত্রিসভা, সচিবালয়ের সকল সদস্যের দায়িত্ব— তারা সহিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবে এবং তাদের সন্তান ও অধীনস্থদের শেখাবে।

প্রতিযোগিতার আয়োজকদের প্রতি মোবারকবাদ জানিয়ে জাতীয় খতিব আরও বলেন, অনেকে কোরআন গবেষণা করেন, কিন্তু কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত জানেন না। এই প্রতিযোগিতায় কোরআন হিফজের পাশাপাশি তেলাওয়াতকে গুরুত্ব দেওয়া হয়েছে, এজন্য আমি খুশি হয়েছি। এটা জরুরি। সবার সহিহ-শুদ্ধ তেলাওয়াত শেখা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X