কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে যাবে ভারত’

বক্তব্য রাখছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত

ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও করে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে গভীর সামাজিক ও পারিবারিক বন্ধন ২ দেশের সম্পর্ককে সত্যিকার অর্থে জনকেন্দ্রিক করে তুলেছে।’

শনিবার (৭ মার্চ) ঢাকায় একটি হোটেলে আয়োজিত এক ইফতার আয়োজনে তিনি এসব কথা বলেন।

২ দেশের মধ্যে সমৃদ্ধ ইতিহাস ও গভীর সাংস্কৃতিক সংযোগ রয়েছে জানিয়ে প্রণয় ভার্মা বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুই দেশের ভাগ করে নেওয়া ত্যাগের অমোচনীয় স্মৃতি জনগণকে ঐক্যবদ্ধ করে চলেছে।’

তিনি আরও বলেন, ‘দুই দেশে প্রাণবন্ত ও দূরদর্শী সমাজ একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। যেখানে কেবল দুই দেশের জন্যই নয়, আশপাশের বৃহত্তর অঞ্চলে সমৃদ্ধি ভাগ করে নিতে একসঙ্গে কাজ করতে পারে।’

ইফতার মাহফিলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আফরোজা খানম রিতা, পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, জাতীয় সংসদের তিন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আশরাফউদ্দিন নিজান ও রফিকুল ইসলাম বকুল, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এবি পার্টি, জাকের পার্টিসহ বিভিন্ন দলের নেতারা যোগ দেন।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১০

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১১

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১২

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৩

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৪

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৫

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৭

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৮

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৯

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

২০
X