কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে আরও ৫ প্রার্থীর মামলা

সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আরও ৫ প্রার্থী। এর মধ্যে বিএনপির ৪ জন এবং লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) ১ প্রার্থী রয়েছেন।

সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক নির্বাচনী ট্রাইব্যুনালে এসব আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, নতুন করে মামলা করা বিএনপির ৪ প্রার্থী হলেন— কুমিল্লা-১১ আসনের মো. কামরুল হুদা, ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার, চাঁদপুর-৪ আসনের মো. হারুনুর রশীদ এবং সিরাজগঞ্জ-৪ আসনের এম আকবর আলী। এছাড়া চট্টগ্রাম-১৪ আসনের এলডিপি প্রার্থী ওমর ফারুকও কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০ জনেরও বেশি প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জামাদি সযত্নে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ পর্যন্ত বিএনপির ১০টি, জামায়াতের ৭টি এবং একজন স্বতন্ত্র প্রার্থীর আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় নথি হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছেন নির্বাচনী বেঞ্চ।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির বিরুদ্ধে প্রতিকার চেয়ে প্রার্থীরা হাইকোর্ট বিভাগে 'নির্বাচনী আবেদন' করতে পারেন। সেই অনুযায়ী বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চে এসব আবেদনের শুনানি চলছে।

হাইকোর্টের কার্যতালিকায় দেখা যায়, ২০০১ সালের সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (১৯৭২) মোতাবেক এই বেঞ্চ নির্বাচনী আবেদনপত্র গ্রহণ ও শুনানি করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X