কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৭:৪৮ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের বিকল্প উদ্যোগ

দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। ছবি : সংগৃহীত
দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। ছবি : সংগৃহীত

দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আমদানি করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

আশা করা হচ্ছে, বুধবার (১০ মার্চ) এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে।

বিপিসি জানিয়েছে, ইতোমধ্যে ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির ফলে পরিবহন খরচ ও সময় দুটিই কমবে। এতে সরবরাহ ব্যবস্থাও আরও স্থিতিশীল হবে।

বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, বর্তমান চালানের পাশাপাশি শিগগিরই ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেলের আরেকটি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওই বৈঠকে বাংলাদেশ-ভারত পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X