কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

জ্বালানি তেল। প্রতীকী ছবি
জ্বালানি তেল। প্রতীকী ছবি

দেশে জ্বালানি তেল বিক্রির ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১৫ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের ওপর থেকে সব বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। মূলত আসন্ন ঈদযাত্রা সফল করা এবং কৃষিখাতে সেচ কাজ নির্বিঘ্ন রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জ্বালানি তেলবাহী কয়েকটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, যার ফলে সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হচ্ছে।

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় দেশেও পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত ৬ মার্চ থেকে দেশে জ্বালানি তেল বিক্রির ওপর নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছিল সরকার।

শুরুতে মোটরসাইকেলের জন্য জ্বালানি কেনার সীমা ছিল মাত্র ২ লিটার। পরবর্তীতে রাইড শেয়ারিং সেবার কথা বিবেচনা করে গত ১০ মার্চ তা বাড়িয়ে ৫ লিটার করা হয়েছিল। এছাড়া ফিলিং স্টেশনগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে বিভাগীয় শহরগুলোতে কিছুটা শিথিল করা হয়।

সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে কোনো সীমা ছাড়াই গ্রাহকরা প্রয়োজনীয় জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে সেচ মৌসুম চলায় কৃষকদের এবং ঈদের আগে ঘরমুখো যাত্রীদের যাতায়াতে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X