কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত
বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নিহত প্রত্যেকের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী, অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে জনস্বার্থে এই নোটিশটি পাঠান।

নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

আইনজীবীরা উল্লেখ করেছেন, আপাতদৃষ্টিতে এটি দুর্ঘটনা মনে হলেও ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলা ও গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। লিগ্যাল নোটিশে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আগামী সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে উচ্চ আদালতে রিটসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এ ছাড়াও দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

লিগ্যাল নোটিশ সম্পর্কে জানতে চাইলে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থে এই নোটিশটি প্রেরণ করা হয়েছে। সময় স্বল্পতার জন্য আমরা আজকালের মধ্যে ডাকযোগে প্রেরণ করতে পারছি না। তাই ই-মেইলে আগেই পাঠিয়ে দিয়েছি। সামনে যেদিন কর্মদিবস পাওয়া যাবে, যতদ্রুত সম্ভব আমরা ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরে নোটিশটি প্রাপকদের কাছে পাঠিয়ে দিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X