কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে রাজহংসের ডিম পাড়ানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘অন্তহীন জাতীয় প্রতারণা’ আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, এই আদেশ রাষ্ট্রপতিকে চাপ প্রয়োগ করে জারি করানো হয়েছে।

এই প্রক্রিয়াকে ‘রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পাড়তে বাধ্য করার’ মতো ঘটনা বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি আদেশ জারি করতে পারেন? তিনি বলেছিলেন, আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পাড়াতে বাধ্য করার মতো ঘটনা। এখন সেটি অবৈধ ডিম হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি নিজেই তাকে জানিয়েছেন যে, এমন আদেশ জারি করার সাংবিধানিক ক্ষমতা তার নেই, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে। ১৯৭৩ সালের পর থেকে রাষ্ট্রপতির এমন কোনো ক্ষমতা নেই, ফলে এই আদেশ অবৈধভাবে জারি হয়েছে।

সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ একটি ‘প্রতারণার দলিল’, যা সংসদের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করার অপচেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X