কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ১ মে মহান শ্রমিক দিবসে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির পক্ষ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মূখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় ঈদ পরবর্তী সাংগঠনিক আলোচনা ও পে-স্কেলের গেজেট বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী বলেন, ১১ বছর ধরে নতুন পে স্কেল না দেওয়ায় কর্মচারীরা ঋণে জর্জরিত, তাদের জীবন চালানো কষ্টকর হয়ে যাচ্ছে, গত ১১ বছরের মূল্যস্ফীতি ও বার্ষিক বেতন বৃদ্ধির মধ্যে কোনো সমন্বয় না থাকায় কর্মচারীরা এখন ক্ষুধার জ্বালায় জর্জরিত, তাদের রাতের আঁধারে রিকশা চালাতে হচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ও বিগত অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে এখন দ্রুত পে-স্কেল বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

সভায় আলোচনা শেষে তারা তিনটি কর্মসূচি ঘোষণা করেন। সেগুলো হলো -

১. ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সভা বাকি বিভাগগুলোতে করা হবে।

২. একই সময়ে যে সব এমপি ও মন্ত্রীদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়নি তাদের কাছে স্মারকলিপি দেওয়া হবে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের চেষ্টা করা হবে।

৩. পহেলা মে জাতীয় শ্রমিক দিবসে প্রেসক্লাব থেকে র‍্যালি বের করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কর্মচারী সমাবেশ করা হবে। এর মধ্যেও পে-স্কেলের গেজেট বাস্তবায়ন না হলে সেই সমাবেশ থেকে ধারাবাহিক বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X