কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষায় মশা নিধনে বিশেষ পরিকল্পনার কথা জানালেন ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি : সংগৃহীত

আসন্ন বর্ষা মৌসুমকে কেন্দ্র করে মশক নিধনে বিশেষ পরিকল্পনা আছে। তবে, এ ব্যাপারে এলাকাবাসীকেও সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর হাজারীবাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, সামনের বর্ষা মৌসুমকে কেন্দ্র করে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে বিশেষ পরিকল্পনা আছে। এ ব্যাপারে এলাকাবাসীকেও সতর্ক থাকতে হবে। সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব না। জনগণ করবে ৫০ শতাংশ, সিটি করপোরেশন করবে বাকি ৫০ শতাংশ। এভাবে শহরকে পরিচ্ছন্ন রাখতে পারবো। নাগরিকদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে ব্লিচিং পাউডারসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় সিটি করপোরেশন দিতে পারবে কিন্তু আপনার ঘরের ছাদ, টবের পানি তো আমরা পরিষ্কার করতে পারবো না। তাই এই দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। ডিএসসিসি প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন দেশকে সফলতার দিকে নিতে। সড়কমন্ত্রীকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, তিনি চেষ্টা করছেন কাজ করার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X