কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩১ এএম
অনলাইন সংস্করণ

ফের চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট

যাত্রীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে ফের চালু হতে যাচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। ছবি : সংগৃহীত
যাত্রীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে ফের চালু হতে যাচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। ছবি : সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি এবং যাত্রীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আবারও চালু হতে যাচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। আগামী ১ জুলাই ২০২৬ থেকে সপ্তাহে দুটি করে এই রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের বিশেষ নির্দেশনায় এই গুরুত্বপূর্ণ রুটটি আবার সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীসেবার মান বজায় রাখা এবং অপারেশনাল কার্যক্রমের স্থিতিশীলতার লক্ষ্যে গত ১ মার্চ থেকে এ রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে আসন্ন হজ কার্যক্রম শেষে নতুন করে এই রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট (প্রতি শনি ও মঙ্গলবার) এই রুটে চলাচল করবে। ফ্লাইটগুলো ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারে যাবে।

ঢাকা-সিলেট-ম্যানচেস্টার : ঢাকা থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে ছেড়ে সিলেটে পৌঁছাবে এবং দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেট থেকে ছেড়ে ম্যানচেস্টারে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে।

ম্যানচেস্টার-সিলেট-ঢাকা : ম্যানচেস্টার থেকে রাত ৯টায় ছেড়ে পরদিন বেলা ১১টা ৫০ মিনিটে সিলেটে পৌঁছাবে এবং দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা পৌঁছাবে।

বিমান জানিয়েছে, এই রুটে ভ্রমণের জন্য সম্মানিত যাত্রীরা এখন থেকেই টিকিট বুকিং করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com), বিমান কল সেন্টার (১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬), নিকটস্থ বিমান সেলস সেন্টার অথবা আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যুক্তরাজ্য প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এই উদ্যোগ বিমান চলাচলে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X