কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সফরসঙ্গী যারা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে। তাকে সংবর্ধনা জানাতে সারা দেশ থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন রাজধানীতে।

তবে তারেক রহমানের সফরসঙ্গী কারা হচ্ছেন, তা নিয়ে কৌতূহল রয়েছে নেতাকর্মীসহ অনেকের মধ্যে।

দলীয় সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার এয়ারবাস পরিচালিত বিজি ২০২ ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমানের জন্য ছয়টি টিকিট কেনা হয়েছে।

সূত্র জানায়, তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সা‌নি, দ‌লের প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীনের জন্য টিকিট কেনা হ‌য়েছে।

তবে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সহযাত্রী হচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এই ছয়জনের বাইরে নিজস্ব অর্থে যারা ফ্লাইটের বিজনেস ক্লাসের টি‌কিট কিনেছেন, তাদের মধ্যে রয়েছেন মাহিদুর রহমান, ম‌ু‌জিবুর রহমান মু‌জিব, খছরুজ্জামান খছরু, না‌সির আহমদ শাহীন, র‌হিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ,‌ গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবা‌য়ের বাবু, এম এ সাল‌াম, ডা‌লিয়া লাকু‌রিয়া প্রমুখ।

এ ছাড়া যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ফিন্ড, ইতালির বিএনপি নেতারাসহ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক নেতাও ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন। এর বাইরেও তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন। সব মিলিয়ে ৫০ জনের বেশি থাকছেন ফ্লাইটে।

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, তারেক রহমান তার পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিয়ে দেশে ফিরছেন। এর বাইরে অনেকেই যার যার ম‌তো টিকিট কেটে একই ফ্লাইটে যাচ্ছেন ব‌লে জানান।

এদিকে বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় প্রস্তুত হওয়া সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, ‘তারেক রহমানের সংবর্ধনায় কত মানুষ আসবে, তা অনুমান করা সম্ভব নয়। এটি অনেক বড় পরিসরে হবে, সম্ভবত ধারণার বাইরে। পৃথিবীর বড় বড় নেতাদেরও নিরাপত্তা ঝুঁকি থাকে, যা স্বাভাবিক বিষয়। সরকারকে সহায়তার জন্য ইতোমধ্যে বিএনপি পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় আসামি সোহেলকে মারতে উদ্যত হলেন স্ত্রী স্বপ্না

যুবদলে কোন পদ পেলেন ‘আলোচিত’ রবিউল ইসলাম নয়ন

১৯০ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

জনগণের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি : এবি পার্টি

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪২

বালু চোরাকারবারিকে পুলিশে দেওয়ায় দুই বন কর্মকর্তাকে পিটিয়ে আহত

বাহরাইনে ৫ প্রভাবশালী ধর্মীয় আলেমসহ ২০ শিয়া আটক

পল্লবীতে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে কে কোন পদ পেলেন

সরকারি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন

১০

‘বাথরুমে বোনের কাটা মাথা দেখে চিৎকার দিয়ে চলে আসি’

১১

কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল যুবকের লাশ

১২

মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

১৩

তথ্য মন্ত্রণালয় ও বাফুফের মিশন সফল / বিশ্বকাপ ফুটবল দেখাবে বিটিভি, সঙ্গী টি-স্পোর্টস

১৪

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

১৫

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১৬

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

১৭

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

১৮

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৯

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

২০
X