কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কেবিনে অতিরিক্ত তাপমাত্রা, ২০ মিনিট উড়েই ঢাকায় ফিরল ফ্লাইট

উড্ডয়নের কিছুক্ষণ পরেই ফিরে আসে চট্টগ্রামগামী ফ্লাইট। ছবি : সংগৃহীত
উড্ডয়নের কিছুক্ষণ পরেই ফিরে আসে চট্টগ্রামগামী ফ্লাইট। ছবি : সংগৃহীত

এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে গন্তব্যের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ফিরে আসতে হয়েছে। সোমবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে চট্টগ্রামগামী বিজি ৬১৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

বিমান সূত্র জানিয়েছে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়া বিমানের একটি ফ্লাইট ২০ মিনিট উড়ে আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। মূলত কেবিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় পাইলট উড়োজাহাজটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

সূত্র আরও জানায়, বিমান বহরের ড‍্যাস-৮ মডেলের (এসটুএকেই) উড়োজাহাজ দিয়ে পরিচালিত ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ২টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে। ২টা ৫৫ মিনিটে সেটি আবার ঢাকায় ফিরে আসে।

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে জানান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। পরবর্তী ফ্লাইটে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হবে।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে।

গতকাল রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।

আরও পড়ুন : ‘জিরো রিটার্ন’ জমা দিলে শাস্তি, কী বলছে আইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১১

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৩

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৪

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৫

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৬

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৭

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

২০
X