কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগ, মন্ত্রণালয়গুলোকে চিঠি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে পাঁচ লাখ শূন্য পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে সরকার। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে নির্ধারিত ছক অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোর শূন্য পদের তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ। এ লক্ষ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য— উভয় ধরনের শূন্য পদের হালনাগাদ তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহ করা হচ্ছে।

এদিকে বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ইতোমধ্যে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X