কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী : সানি

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানী কাঁচাবাজারের পাশে অবস্থিত একটি ১১ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক একজন চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বনানী ১২ নম্বর রোডের ৪৪ নম্বর ভবন পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আগুন লাগার খবরটা পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে নির্দেশ দেন, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ যত কম রাখা যায়। তিনি আমাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছেন, যাতে আমি কাজটি পর্যবেক্ষণ করে যেতে পারি।’

সানি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে একটি অ্যাম্বুলেন্সসহ পাঠিয়েছেন। যাতে হতাহতের কোনো ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসা দেওয়া যায়।’

আগুনের পরিস্থিতি সম্পর্কে জানতে প্রধানমন্ত্রী কয়েকবার ফোন দিয়েছেন জানিয়ে সহকারী একান্ত সচিব বলেন, ‘ফায়ার সার্ভিস সঠিকভাবে কাজ করছে কি না, এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি করেছেন তিনি।’

আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে সানি বলেন, ‘আগুন লাগা ফ্লোরে যথাসম্ভব লোকজন নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ ওরকম নেই। কোনো মানুষ আহত হননি।’

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বহুতল ভবনটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পরপরই ভবন থেকে সবাই নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন। আগুন ভবনের অষ্টম এবং দশম তলায় ছড়িয়ে যায়। পরবর্তীতে রাত আটটা ১৫ মিনিটের পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনার কথা জানায় ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X