কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:০৬ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

ক্রিকেটার নাঈম। ছবি : সংগৃহীত
ক্রিকেটার নাঈম। ছবি : সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতন ও হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। একই সঙ্গে ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃপক্ষের কাছে এ ঘটনায় জড়িত প্রত্যেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে গত ১২ জুন রাতে নিজ শহর চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় পুলিশের মুখোমুখি হন নাঈম হাসান। শুরু থেকেই তার সঙ্গে অসৌজন্যমূলক ও বৈরী আচরণ করা হয় বলে অভিযোগ করেছে সংগঠনটি।

কোয়াবের দাবি, নাঈম নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলে তার গলা চেপে ধরা হয়। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দিলেও পুলিশ সদস্যরা তা আমলে নেননি। বরং তাকে পাইপ দিয়ে মারধর করা হয়।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, পরে নাঈমকে খুলশী থানায় নেওয়া হলে সেখানেও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। একপর্যায়ে তিনি পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করলে পরিস্থিতির পরিবর্তন ঘটে।

বিজ্ঞপ্তিতে কোয়াব উল্লেখ করে, দেশের যে কোনো নাগরিকের সঙ্গে এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এমন আচরণ কাম্য নয়।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ইতোমধ্যে নাঈম হাসানের সঙ্গে কথা বলেছেন বলেও জানানো হয়েছে। তিনি নাঈমকে আশ্বস্ত করেছেন যে দেশের ক্রিকেটার সমাজ তার পাশে রয়েছে এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে জাতীয় দলের অফস্পিনার নাঈম হাসান অভিযোগ করেন, চট্টগ্রামের লালখান বাজার এলাকায় পুলিশের হাতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিযোগের পর ঘটনাটি তদন্তের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত অভিযোগে এক এসআইসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X