কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নামের মিলে বাদলের কারাবাস : স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুক্তির আবেদন

বাদল ফরাজী
বাদল ফরাজী

নামের মিলের কারণে দীর্ঘ ১৮ বছর ধরে কারাগারে থাকা বাদল ফরাজীর মুক্তির দাবিতে সরকারের উচ্চপর্যায়ে আবেদন জানিয়েছেন তার বোন আকলিমা বেগম। গত ১৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক দুটি চিঠি জমা দেন তিনি।

চিঠিতে আকলিমা বেগম উল্লেখ করেন, সরকার পরিবর্তন হলেও তার ভাইয়ের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আবেদনের সঙ্গে বাদল ফরাজীর কারাজীবন নিয়ে লেখা ‘বাদলের কারাবাস’ শীর্ষক বই সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০০৮ সালে ভ্রমণে গিয়ে নামের মিলের কারণে ভারতে একটি হত্যা মামলায় বাদল ফরাজী গ্রেপ্তার হন। ২০১৮ সালে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তবে দেশে ফেরার পরও তিনি কারামুক্ত হননি। দীর্ঘ কারাবাসে পরিবারের ওপর প্রভাব পড়েছে। এ সময় তার বাবা মারা গেছেন। বর্তমানে তার মা অসুস্থ অবস্থায় রয়েছেন এবং মৃত্যুর আগে ছেলেকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আবেদনে আকলিমা বেগম বলেন, ভুল পরিচয়ের কারণে একজন ব্যক্তি কারাগারে থাকা মানবাধিকারের বিষয় হিসেবে বিবেচিত হওয়া প্রয়োজন। তিনি বিষয়টি বিবেচনা করে প্রশাসনিক ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বাদল ফরাজীর মুক্তির দাবি জানান।

বাদল ফরাজীর কারাবাস নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যম ও সামাজিক পরিসরে আলোচনা হয়েছে। ‘বাদলের কারাবাস’ বইয়ের মাধ্যমে বিষয়টি জনসমক্ষে উপস্থাপিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আবেদনকারী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

জুলাই সনদ বিতর্ক আলোচনার মাধ্যমে অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১০

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১১

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১২

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১৩

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১৪

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ / তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে, ২১ জুলাই হতে পারে চার্জ দাখিল

১৬

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

১৭

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

১৯

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

২০
X