কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১০:০২ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আজ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক হয়েছে। রোববার (২০ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে রাত ৮টায় শুরু হয়ে বৈঠক চলে রাত ১০টা পর্যন্ত।

এতে সভাপতিত্ব করেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টরা।

ভাড়া কত বাড়ানো হবে— এ বিষয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ সোমবার (২০ এপ্রিল) বিআরটিএ থেকে এ বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্য এক টাকা বৃদ্ধি বা কমলে ভাড়া এক পয়সা বাড়ানো বা কমানোর রীতি দীর্ঘদিন ধরেই চলে এসেছে। এ ক্ষেত্রে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২২ সালের পর বাস-মিনিবাসের ব্যয় বিশ্লেষণ করা হয়নি। এর মধ্যে ডলারের মূল্যবৃদ্ধি পেয়েছে, যার ফলে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচ বেড়েছে। সেটাও আমলে নিতে হবে।

বিআরটিএর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন মালিকদের দাবি—এই দুটির সমন্বয় করে একটি প্রস্তাব আজ মন্ত্রণালয়ে পাঠাবেন।

মন্ত্রী ও সচিব মিলে সেটাই রাখবেন; নাকি কিছু কমবেশি করবেন, সেটা তাদের সিদ্ধান্ত। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এমএ বাতেন জ্বালানি মূল্যবৃদ্ধির পাশাপাশি অন্যান্য ব্যয় বৃদ্ধির বিষয়টিও আমলে নেওয়ার কথা বলেছেন। এখন বাকিটা বিআরটিএ, সড়ক পরবিহন মন্ত্রণালয়, সর্বোপরি সরকারের সিদ্ধান্ত।

এদিকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। অতীতে তেলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে যে হারে বাস ভাড়া কমানো হয়েছে, সেই একই অনুপাতে এবার ভাড়া বাড়ানোর প্রস্তাব সংগঠনটির।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করে বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে পুঁজি করে বাস মালিক সমিতির সরকার সমর্থিত প্রভাবশালী নেতারা অতীতের ফ্যাসিস্ট সরকারের পদাঙ্ক অনুসরণ করে সরকারের সঙ্গে মিলে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছে।’

তিনি বলেন, ‘তিন দফা জ্বালানি তেলের দাম তিন টাকা হারে কমানোর পরিপ্রেক্ষিতে বাস ভাড়া তিন পয়সা হারে কমানো হয়েছে; দুই টাকা কমানোর পরিপ্রেক্ষিতে দুই পয়সা হারে কমানো হয়েছে। এবার প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি হয়েছে। কাজেই আগের হিসাবে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমলাতন্ত্রকে ম্যানেজ করে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা হলে সরকারের জনপ্রিয়তায় কমবে, জনরোষ তৈরি হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X