নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় প্রস্তুত ১৫০ বাস, ঢাকায় যাবে বিএনপির ২০ হাজার নেতাকর্মী 

নওগাঁ জেলা বিএনপি ১৫০টি বাস ভাড়া করেছে। ছবি : কালবেলা
নওগাঁ জেলা বিএনপি ১৫০টি বাস ভাড়া করেছে। ছবি : কালবেলা

আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ১৫০টি বাস ভাড়া করেছে নওগাঁ জেলা বিএনপি।

এই ১৫০টি বাসের মধ্যে সদর উপজেলা থেকেই ছেড়ে যাবে ২৫টি বাস। এছাড়া জেলার বাকি ১০টি উপজেলা ও দুটি পৌরসভা থেকে আরও ১২৫টি বাস সেদিন ঢাকায় যাবে।

নওগাঁ জেলা বিএনপির সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের যাওয়ার জন্য প্রস্তুত থাকবে ২৫টি বাস। এছাড়া উপজেলার বাসগুলো পৌরসভা ও ইউনিয়ন ভেদে নিজ এলাকা থেকে সুবিধাজনক সময়ে ঢাকার উদ্দেশে রওনা হবে।

এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, আগামী ২৫ তারিখে তারেক রহমান দেশের মাটি পা রাখবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের মনে আনন্দের জোয়ার বইছে। তাই দেশের ৩১ দফার রূপকার তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত নওগাঁ জেলা বিএনপির। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলা থেকে ১৫০ বাস প্রস্তুত। এছাড়া ট্রেনসহ অন্যান্য যানবাহনে নওগাঁ জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী স্বাগত জানাতে প্রস্তুত।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে নওগাঁ জেলা বিএনপি অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন। নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা কোচসহ বাস ভাড়া করা হয়েছে। প্রতিটি বাসে ৬০-৬৫ জন করে যেতে পারবে। এখন পর্যন্ত আমাদের ধারণা অনুযায়ী কয়েক হাজার নেতাকর্মী নওগাঁ থেকে ঢাকায় যাবে।

তিনি আরও বলেন, নওগাঁর মানুষ তারেক রহমানকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় আছে। সকল নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে কাউকে সন্দেহভাজন মনে হলে যেন তার নাম ঠিকানা লিখে রাখে এবং তার দিকে সজাগ দৃষ্টি রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X