কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৩ এএম
অনলাইন সংস্করণ

আহত সাংবাদিকদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সেক্রেটারি সালেহ শিবলী। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সেক্রেটারি সালেহ শিবলী। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সংবাদ সংগ্রহে গিয়ে হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সেক্রেটারি সালেহ শিবলী।

শুক্রবার (২৪ এপ্রিল) ফোন করে আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

এ সময় তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার অগ্রগতির বিষয়েও জানতে চান। পাশাপাশি প্রয়োজন হলে যেকোনো ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

ঢাবি সাংবাদিক সমিতির সাবেক এ সাধারণ সম্পাদক বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

সালেহ শিবলী বলেন, এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকার সব সময় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১০

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১২

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৩

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৪

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৫

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৬

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৭

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৮

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X