সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১২ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের ৯ অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়া, ঝড়ো বাতাস ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে গত ২৮ এপ্রিল থেকে বজ্রমেঘের প্রবণতা অব্যাহত থাকায় আগামী ৯৬ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ এবং ১৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে।

প্রবল বৃষ্টির কারণে কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় দেখা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ মে পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে আসার পাশাপাশি তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ, যা বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ নির্দেশ করে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের দুই রুকন বহিষ্কার

ইরানের সর্বোচ্চ নেতার জানাযায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

১০

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

১১

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

১২

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১৩

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

১৪

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

১৫

রাজকীয় সংবর্ধনায় বীরদের বরণ করল কেপ ভার্দে

১৬

হাসপাতালে ‘ইনজেকশন দেওয়ার পরপরই’ রোগীর মৃত্যু, স্বজনদের উত্তেজনা

১৭

যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

১৯

আবারও হচ্ছে দুই বন্ধুর দেখা

২০
X