কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ডোনাল্ড ট্রাম্পের’ নাম ভুল লেখায় বদলি হলেন চিড়িয়াখানার কিউরেটর

আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। ছবি : সংগৃহীত
আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। ছবি : সংগৃহীত

জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত রয়েছে বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। তবে এর নামের বানান ভুল লেখায় বদলি করা হয়েছে চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে।

প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শুধু বানান ভুল নয়, সরকারি প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি প্রাণীর নাম প্রদর্শন এবং পরে সেটি ভুলভাবে উপস্থাপনের কারণে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনায় গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-৪ শাখা থেকে গত বৃহস্পতিবার (২৮ মে) জারি করা এক প্রজ্ঞাপনে ডা. মো. আতিকুর রহমানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়েছে। তাকে অধিদপ্তরের লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ (এলডিটিআর) পদে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে এলডিটিআর পদে কর্মরত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (সমমান) ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ঈদুল আজহার আগে কোরবানির পশুর হাটে আলোচনায় আসে প্রায় ৭০০ কেজি ওজনের বিরল অ্যালবিনো মহিষটি। গোলাপি-সাদা রঙের এই মহিষটির বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের কারণে খামারিরা এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। বিষয়টি দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমেও আলোচিত হয়।

পরে সরকার মহিষটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। ক্রেতাকে দাম পরিশোধের মাধ্যমে সেটিকে উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়।

তবে চিড়িয়াখানায় প্রদর্শনের সময় প্রাণীটির পরিচিতি ফলকে ‘ডোনাল্ড ট্রাম্প’ এর নাম ভুল করে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হয়। ফলকের ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরে ফলকের বানান সংশোধন করা হলেও প্রাণীটির নাম পরিবর্তন করে ‘সাদা মহিষ’ রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১০

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১১

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১২

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৩

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৪

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৫

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৬

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৮

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৯

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

২০
X