কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৭:৪৪ এএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

ছুটির সকালে ১৯ জেলায় শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

শক্তিশালী ঝড়। পুরোনো ছবি
শক্তিশালী ঝড়। পুরোনো ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) সাপ্তাহিক ছুটির দিনে সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় তথ্যটি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের সব বিভাগে আগামী এক সপ্তাহ ঝড়-বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান : আইআরজিসি

ফল-পাতা খেয়ে ৬ দিন, দস্যু আস্তানা থেকে পালিয়ে এলেন জেলে

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক নিয়োগ

বিশ্বকাপে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণের উদ্যোগ

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের সিদ্ধান্তে কমলো তেলের দাম

১০

প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে কাজ করছে চসিক : মেয়র শাহাদাত

১১

ছুটির দিনে যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

১২

চট্টগ্রামে আর্জেন্টিনাকে ২ গোলে হারাল ব্রাজিল

১৩

ইতিহাসের এই দিনে

১৪

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

১৫

ভেড়ামারায় দখলে জর্জরিত হিসনা নদী খনন শুরু

১৬

ছুটির সকালে ১৯ জেলায় শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

১৯

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

২০
X