কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটে মূল্য কমবে যেসব পণ্যের

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু চৌধুরী। বাজেটে গৃহীত পদক্ষেপের ফলে বেশ কিছু পণ্যের দাম কমবে।

এর মধ্যে চিকিৎসা খাতে কিডনি ডায়ালাইসিস, হার্টের রিং বা স্টেন্ট, চোখের ইন্ট্রাওকুলার লেন্স, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর প্রয়োজনীয় স্পেশাল এসিস্টিভ ডিভাইস, ক্যান্সারের ওষুধ, সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান, জীবনরক্ষাকারী অন্যান্য ওষুধ, মেডিক্যাল ইকুইপমেন্টস।

ইলেক্ট্রনিকস সামগ্রীর মধ্যে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, কম্পিউটার প্রিন্টার, কম্পিউটার মনিটর, কম্পিউটার এক্সেসরিস এসএসডি, পিওএস মেশিন। এছাড়া শিশুখাদ্য, সকল ধরনের মসলা, সব ধরনের খেজুর, সব ধরনের সার, ভেটেরিনারি মেডিসিন কীটনাশক ও বালাইনাশক, পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য।

যন্ত্রাংশের মধ্যে ৫০ হাজার ডলার মূল্য পর্যন্ত ইলেকট্রিক গাড়ি, ২০০০ সিসি পর্যন্ত প্লাগ-ইন ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক বাস ও ট্রাক, ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক গাড়ির চার্জার ও চার্জিং স্টেশন, সোলার প্যানেল, সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি প্যাক, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, সোলার প্যানেল মাউন্টিং স্ট্রাকচার, স্মার্টকার্ড ও ব্যাংক কার্ড, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, মৃতদেহ সংরক্ষণের জন্য মর্চুয়ারি, সিনথেটিক ওভেন ফ্যাব্রিক্স।

দাম কমার তালিকায় আরো আছে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট- যেমন গিটার, পিয়ানো, ভায়োলিন ইত্যাদি, সিনেমাটোগ্রাফিক ক্যামেরা এবং এই ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশ, স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস, জুয়েলারি, সিম কার্ড, ইলেক্ট্রিক কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, ওয়াটার পিউরিফায়ার, ওয়াটার হিটার ও গিজার স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য সামগ্রী, মোবাইল ফোন, রেফ্রিজারেটর, ফ্রিজার, এসি, ওয়াশিং মেশিন, এটিএম, সিসি ক্যামেরা।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অর্থ বিলে স্বাক্ষরের পর বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পিকারের অনুমতি নিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে তড়িঘড়ি করে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ

চমক নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ  / টিকে গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানকে ৩২ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা

বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক 

ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

১০ টাকার জেরে আয়েশা হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

এই ১০ অভ্যাস অনুসরণ করলে মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে

ষষ্ঠ শ্রেণি থেকে সবার জন্য কারিগরি শিক্ষা

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা

বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ, মেসি-ম্যারাডোনা-পেলে কোথায়?

১০

শিক্ষায় বরাদ্দ বাড়ল প্রায় ৫০ হাজার কোটি টাকা

১১

জুনের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী : ডেপুটি স্পিকার

১২

একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা

১৩

ইলেকট্রিক গাড়ি ও বাইক উৎপাদন খাতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব

১৪

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় ৩ আসামি রিমান্ডে 

১৫

শিশুশ্রমে শীর্ষে রাজশাহী বিভাগ

১৬

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

১৭

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী / ব্যাংক খাতে বন্ধ করা হয়েছে রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ

১৮

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ 

১৯

বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর

২০
X