কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৪:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানকে নিয়ে সম্ভাব্য যেকোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিছু শর্ত দিয়েছে। সেসব শর্তে তিনি সমর্থন জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, ইসরায়েল ওই সমঝোতা স্মারকের সরাসরি অংশ নয়।

নেতানিয়াহুর কার্যালয় জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে ইরান-সংক্রান্ত সমঝোতা নিয়ে আলোচনা হয়। নেতানিয়াহু এটিকে তেহরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

ইসরায়েলের দাবি, ট্রাম্প আশ্বাস দিয়েছেন যে চূড়ান্ত কোনো চুক্তি হলে তাতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো ভেঙে ফেলা, ক্ষেপণাস্ত্র উৎপাদনে সীমাবদ্ধতা এবং মধ্যপ্রাচ্যে মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব আলোচনার বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিসরসহ কয়েকটি দেশ আলোচনার মূল বিষয়গুলোতে সম্মত হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত অবরোধ বহাল থাকবে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা

ব্রাজিলের এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কুইনোনেসের

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

১০

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

১১

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

১২

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

১৩

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

১৪

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১৭

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

১৮

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১৯

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

২০
X