কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৬:৪২ এএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছেছে। এ কারণে তিনি টানা তৃতীয় দিনের মতো ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন হামলা বাতিল করেছেন।

ট্রাম্প জানান, চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে। এর আগে তিনি ইরানকে ‘কঠোরভাবে’ আঘাত করার হুঁশিয়ারি দিয়েছিলেন এবং দেশটির গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপসহ তেল স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার কথাও বলেছিলেন।

তবে তেহরান থেকে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সমঝোতা স্মারক এখনো ইরানের শীর্ষ নেতৃত্বের বিবেচনায় রয়েছে। চুক্তি হতে পারে, তবে কবে হবে তা এখনো নিশ্চিত নয়।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছে তারা।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৭১১ জন নিহত এবং ১১ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানও অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা

ব্রাজিলের এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কুইনোনেসের

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

১০

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

১১

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

১২

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

১৩

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

১৪

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

১৫

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

১৬

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

১৭

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১৯

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

২০
X