কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর ঘিরে প্রশাসনকে যে নির্দেশনা দেওয়া হয়েছে

২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ছবি : সংগৃহীত
২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ছবি : সংগৃহীত

২৮ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (২৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, আমাদের তরফ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, জনজীবন যেন ব্যাহত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকার কাঠামো বা ২৮ অক্টোবর নিয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এদিকে ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে রাজনীতির ময়দানেও উত্তাপ বাড়া শুরু করেছে। প্রধান দুই রাজনৈতিক দল এবং তাদের মিত্র দলগুলো দিনটিকে ঘিরে শক্তিমত্তা দেখানোর প্রস্তুতি নিচ্ছে।

এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। তবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হবে।

২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে কূটনৈতিক তৎপরতাও লক্ষ্য করা গেছে। রোববার (২২ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে সমাবেশ ঘিরে সড়কে প্রতিবন্ধকতা থাকবে কি না জানতে চান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে পরে রাতে দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি অস্বীকার করা হয়।

পরে সোমবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আলোচিত বিষয় নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X