বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৮:০৪ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সংলাপে গুরুত্ব বিশেষজ্ঞদের

দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থা : প্রেক্ষিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা। ছবি : সংগৃহীত
দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থা : প্রেক্ষিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা। ছবি : সংগৃহীত

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার বিকল্প নেই বলে মনে করেন দক্ষিণ এশিয়ার নির্বাচন বিশেষজ্ঞগণ। তাদের মতে, সংঘাত, বিশৃঙ্খলা, সন্ত্রাস ও জনদুর্ভোগ সৃষ্টি করে সাধারণ মানুষের সমর্থন অর্জন করা সম্ভব নয়। নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়াই হচ্ছে সরকার পরিবর্তনের একমাত্র উপায়। নির্বাচন ব্যতিত অন্য কোনো উপায়ে সরকার পরিবর্তন করতে চাইলে তা হবে গণতন্ত্র পরিপন্থি।

ইলেকশন মনিটরিং ফোরামের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত ‘দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থা : প্রেক্ষিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা এমন অভিমত জানান।

ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর সভাপতিত্বে বারিধারা এসকট প্যালেস হোটেলে অনুষ্ঠিত এই সেমিনারে অংশগ্রহণ করেন ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি, মালদ্বীপ নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিক, শ্রীলঙ্কা নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএমএএল রথনায়েক, নেপাল নিবার্চন কমিশনের কমিশনার সাগুন শামসের জেবি রানা, নেপালের সাবেক নির্বাচন কমিশনার ইলা শারমা, ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির, ফিলিপাইনের রাষ্ট্রদূত লিউ টিটু এল অসান জেআর, শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ানতি দিপাতিয়া, ঢাকার রাশিয়ান দূতাবাসের প্রতিনিধি মি. ওলেগ কোজিন।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, মেজর জেনারেল তোহিদ, বুয়েটের উপউপাচার্য ড. আব্দুল জব্বার খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, কৃষিবিদ ড. আজাদুল হকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক শিষ্টাচার বহিভূর্ত। বিদেশি কূটনৈতিকদের অযাচিত মন্তব্যের সুযোগ করে দিচ্ছেন এদেশের কিছু রাজনৈতিক দল। এতে জনগণের প্রতি রাজনীতিবিদদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটে এবং দেশের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়।

অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে তারা আরও বলেন, বিদ্যমান আইন ও বিধিমালার সঠিক প্রয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে। এজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও সহযোগিতা। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নিবে কীভাবে ভোট হবে? কী ধরনের হবে? আর কারা দেশ পরিচালনা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X