বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতাকে বহিষ্কার

বহিষ্কৃত রেজাউল করিম লাবু। ছবি : কালবেলা
বহিষ্কৃত রেজাউল করিম লাবু। ছবি : কালবেলা

বগুড়ায় দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। বহিষ্কৃত রেজাউল করিম লাবু বগুড়া জেলা যুবদলের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সাংগঠনিক স্বার্থে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতা রেজাউল করিম লাবুর কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। এ ছাড়া যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাকে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি জানায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং আদর্শিক অবস্থান সুদৃঢ় রাখতে ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X