কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৫৭ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা ঘোষণায় সমাপ্ত ‘ডিপিআই অ্যান্ড এআই ফর জিরো ডিজিটাল ডিভাইড’ সম্মেলন

সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা
সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা

‘ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ‘ডিপিআই অ্যান্ড এআই ফর জিরো ডিজিটাল ডিভাইড’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে উচ্চ পর্যায়ের এই সম্মেলনের সমাপনী পর্ব আয়োজিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইউএনডিপি বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, আইসিটি সচিব সামসুল আরেফিন, অ্যাস্পায়ার টু ইনোভেটের (এটুআই) পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরীসহ অন্যরা।

এ সময় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, শিক্ষা খাতে নেওয়া আমাদের পদক্ষেপ গ্রহণের ভিত্তি পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ অর্জনের ঘোষণার মধ্য দিয়ে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন হবে ‘স্মার্ট সিটিজেন’। আর সেই স্মার্ট সিটিজেন গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে আমরা আরও শক্তিশালী করছি। তদুপরি, শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্বলিত মূল্যায়ন ব্যবস্থা এবং ক্যারিয়ারভিত্তিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।

সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল ডিভাইস নিয়ে আমাদের বৈশ্বিক যে প্রতিশ্রুতি, সেখানে কোনো বিভেদ থাকবে না। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি রয়েছে আমাদের ভবিষ্যৎকে নতুন রূপ দেওয়ার। ডিজিটাল খাতে কাউকে পেছনে না ফেলার গুরুত্ব আমরা বুঝেছি। ডিজিটাল সেবা এবং তথ্য পাওয়ার অধিকার নিশ্চিতে ডিপিআইর ভূমিকা আমরা বুঝতে পেরেছি। প্রতি বছর আমরা এই কনফারেন্স করতে চাই যেন এই খাতে আমাদের অগ্রগতি এবং সর্বশেষ অবস্থান মূল্যায়ন করে বৈশ্বিক নেতৃত্ব দিতে পারি।

এরপর আইসিটি প্রতিমন্ত্রী ঢাকা ঘোষণার মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X