কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

সালমান-দীপু মনিসহ ৯ জন আরও মামলায় গ্রেপ্তার 

সালমান এফ রহমান ও ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত
সালমান এফ রহমান ও ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিসহ যাত্রাবাড়ী থানার নতুন মামলায় ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাব শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহম্মেদ, সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলা ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা ৭ আসনের সাবেক এমপি হাজি মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক মামলায় ফের রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় আনিসুলের ৩ দিন করে মোট ৬ দিন ও জিহাদ হোসেন হত্যা মামলায় মামুনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাব শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

এদিন আনিসুল ও মামুনকে আদালতে হাজির করে জিহাদ হোসেন হত্যায় ৫ দিন ও ওয়াসিম শেখ হত্যা ৩ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। এ ছাড়া পৃথক আবেদনে অন্যদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X