কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১২:৩১ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ান আরেফি প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে

প্রধান মুখপাত্র ম্যাথু মিলার।
প্রধান মুখপাত্র ম্যাথু মিলার।

বিএনপির মহাসমাবেশের দিন (২৮ অক্টোবর) বিকেলে দলটির কার্যালয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান জাহিদুল ইসলাম আরেফি। বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদিও পরে জানা যায় বিষয়টি ভুয়া। ডিবির কাছে দেওয়া জবানবন্দিতে আরেফি বিষয়টি পরিষ্কার করেছেন।

এরপরও আমেরিকান এই নাগরিককে নিয়ে আলোচনা থামছেই না। সমালোচনা হচ্ছে মিয়ান আরেফিকে দিয়ে সাজানো ঘটনার। এবার বিষয়টি তুলে ধরা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি প্রধান মুখপাত্র ম্যাথু মিলার।

ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক বলেন, গত ২৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিয়ান আরেফি নামে এক আমেরিকান নাগরিককে তাদের অফিসে নিয়ে যায়। যাকে মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের উপদেষ্টা বলে দাবি করেন তারা। কিন্তু পরে আরেফি এই দাবি অস্বীকার করেছে। এখন প্রশ্ন হলো- বিএনপি নেতাদের এমন প্রতারণামূলক কর্মকাণ্ড মার্কিন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এমতাবস্থায় আরেফি এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবেন?

জবাবে মিলার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করেন না। ফলে ওই ব্যক্তির কার্যক্রম নিয়ে আমার কোনো কোনো মন্তব্য নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X