কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আলোচনা হবে সংবিধানসম্মত : নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশস্থ স্পেনের রাষ্ট্রদূত ফ্রানসিস্কো দ্যা আসিস বেনিতেজ সালাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি কালবেলা
বাংলাদেশস্থ স্পেনের রাষ্ট্রদূত ফ্রানসিস্কো দ্যা আসিস বেনিতেজ সালাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে তবে সেটি সংবিধানসম্মত হতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত ফ্রানসিস্কো দ্যা আসিস বেনিতেজ সালাহর সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, অবরোধ-হরতালের ঘোষণা আছে, বাস্তবচিত্রে নাই। উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশন পেপার উত্তোলন ও জমা হচ্ছে। ঢাকার উৎসব এক রকম। ঢাকার বাইরে একটু বেশি। নির্বাচনী এলাকার মানুষ আগ্রহ করে দেখছে তাদের এলাকায় কোন কোন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সংসদ নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন; অন্যসব নির্বাচন থেকে এটি আলাদা। এতে মানুষের আগ্রহ আছে। যথাসময়ে নির্বাচন হবে। এটিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। যারা নির্বাচন করবে না বা নির্বাচন বাদ দিয়ে গেল; তারা নির্বাচন থেকে ছিটকে যাবে। আলোচনা হতে পারে; তবে সেটি সংবিধানসম্মত হতে হবে।

প্রতিমন্ত্রী জানান, তাদের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমও) কাউন্সিল নির্বাচনে ‘বি’ ক্যাটাগরিতে স্পেন বাংলাদেশের সমর্থন চেয়েছে। বাংলাদেশও আইএমও কাউন্সিল নির্বাচনে ‘সি’ ক্যাটাগরিতে স্পেনের সমর্থন চেয়েছে। বাংলাদেশ স্পেনের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তারা বাংলাদেশে মিলিটারি ও পুলিশ সেক্টরে কাজ করছে। বাংলাদেশের গার্মেন্টস পণ্য ইম্পোর্টের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ চারটি দেশের মধ্যে স্পেন অন্যতম। এ ছাড়া বাংলাদেশের অ্যাগ্রিকালচার ও পাওয়ার সেক্টরেও স্পেন কাজ করছে।

রাষ্ট্রদূত বলেছেন, মেরিটাইম সেক্টরে বাংলাদেশ ভালো করছে। তিনি আশা করেন, বাংলাদেশ মেরিটাইম সেক্টরে আগামী দিনে বড় জায়গা করে নেবে।

উল্লেখ্য, আইএমওর সদস্য ১৭৪ দেশ। আইএমওতে দুবছর পর ৪০ সদস্যের গভার্নিং বডি গঠিত হয়। ৪০ সদস্যের মধ্যে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে ১০টি করে ২০টি এবং ‘সি’ ক্যাটাগরিতে ২০টি পদে নির্বাচন বা মনোনীত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X