কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

একজন শেখ হাসিনাকে হাজার বছরেও পাওয়া যাবে না : নৌপ্রতিমন্ত্রী

দিনাজপুরের বোচাগঞ্জস্থ সেতাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
দিনাজপুরের বোচাগঞ্জস্থ সেতাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বদলে দেওয়া বাংলাদেশের রূপকার একজন শেখ হাসিনাকে হাজার বছরেও পাওয়া যাবে না উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে আগামীতে শেখ হাসিনার বিকল্প নেই।

রোববার দিনাজপুরের বোচাগঞ্জস্থ সেতাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে সেতাবগঞ্জ পৌরসভাধীন ১৯টি উন্নয়ন কাজের উদ্বোধন, ৪৪টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে নেতৃত্ব তৈরির জন্য শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বীজ বপন করতে হবে। শিক্ষকরা ছাত্রদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলার জন্য চেষ্টা করবেন । কারণ নেতৃত্বের কোনো বিকল্প নাই।

সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, আজকে বাংলাদেশ কোথায় চলে গেছে। মাতারবাড়ি থেকে কক্সবাজার যেতে দেড় ঘণ্টা লাগে, চট্টগ্রাম থেকে মাতারবাড়ি আড়াই ঘণ্টা লাগে সমুদ্রপথে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে থাকলে ২০৪১ সালের অনেক আগেই দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তর হবে।

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার, বোচাগঞ্জ থানার ওসি মো. আবুবক্কর সিদ্দিক রাসেলসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বিকেলে বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (ফুটবল খেলার মাঠ) সাতটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যুব ও তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১০

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১১

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১২

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৪

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৫

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৬

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৭

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৯

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

২০
X