কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

আইটি অবকাঠামোয় তথ্য চুরির ম্যালওয়ার ভাইরাস ঠেকাতে সতর্কতা

তথ্য চুরি। প্রতীকী ছবি
তথ্য চুরি। প্রতীকী ছবি

আইটি অবকাঠামো থেকে তথ্য চুরির ক্ষেত্রে ব্যবহৃত ম্যালওয়ারসমূহ সামগ্রিকভাবে Info Stealer হিসেবে পরিচিত। এ ধরনের ম্যালওয়ারসমূহের মূল লক্ষ্য হয়ে থাকে অবকাঠামোয় লগইনের তথ্য যেমন : ব্যবহারকারীর নাম, আইডি, পাসওয়ার্ড ও সংবেদনশীল তথ্যাদি সংগ্রহ করা এবং ওই তথ্যসমূহ সাইবার অপরাধীদের অবকাঠামোয় বা সিস্টেমে প্রেরণ করা। সাইবার অপরাধীরা এ ধরনের তথ্যাদির অপব্যবহার করে বড় ধরনের সাইবার আক্রমণের পরিকল্পনা করতে পারে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সার্ট থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিপর্যায়ে সংক্রমণের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহও এই ম্যালওয়ারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের ম্যালওয়ার সংক্রমণের মাধ্যমে একাধিক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আক্রান্ত হওয়ার আলামত পাওয়া যায়। এ ধরনের ঘটনা পরিক্রমা বিশ্লেষণ করে প্রতিয়মান হুয় যে বাংলাদেশে অনুরূপ ম্যালওয়ারের অস্তিত্ব আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, এরূপ ম্যালওয়ারের আক্রমণ থেকে রক্ষা পেতে কোনোরূপ সন্দেহজনক লিংকে ক্লিক না করা বা অচেনা প্রেরকের কাছ থেকে প্রাপ্ত ইমেইলের সংযুক্তির বিষয়ে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করা আবশ্যক। ও বিষয়ে বিজিডি ই-গভ সার্ট-এর ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত প্রতিবেদনে উল্লিখিত দিকনির্দেশাবলি অনুসরণপূর্বক যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X