কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কাঁচা নাকি পাকা পেঁপে, কোনটি ভালো জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পেঁপে আমাদের প্রতিদিনের খাবারের পরিচিত ফল। গরমের দিনে ঠান্ডা পেঁপে, নাশতার সঙ্গে পেঁপে কিংবা সালাদ ও স্মুদি- সব জায়গায় এর ব্যবহার দেখা যায়। মিষ্টি স্বাদ, হজম সহজ করা এবং পুষ্টিগুণের কারণে অনেকেই এটিকে ‘প্রাকৃতিক ওষুধ’ মনে করেন। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পাচক এনজাইম পাপেইন থাকে। এগুলো হজম শক্তি বাড়ায়, রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং ত্বক রাখে উজ্জ্বল।

পেঁপের কথা সামনে এলেই অনেকে জানতে চান, ‘কাঁচা নাকি পাকা পেঁপে খাবেন তারা? কোনটি কাদের জন্য উপকারী?’

এ প্রসঙ্গে দিনাজপুরের রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের পুষ্টিবিদ লিনা আক্তার তার প্রকাশিত একটি নিবন্ধে বিস্তারিত জানিয়েছেন।

তিনি বলেন, কাঁচা পেঁপেতে এনজাইম প্যাপাইন ও ভিটামিন সি বেশি, অপর দিকে পাকা পেঁপেতে বিটা ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট বেশি। কাঁচা পেঁপে হজমশক্তির জন্য বেশি ভালো, পাকা পেঁপেতে অ্যান্টি-অক্সিডেন্ট বেশি বলে ত্বকের জন্য ভালো। কাঁচা পেঁপেতে ক্যালরির পরিমাণ কম, পাকা পেঁপেতে ক্যালরি একটু বেশি। যাদের ডায়াবেটিস ও ওজন বেশি, তাদের জন্য পাকা পেঁপের চেয়ে কাঁচা পেঁপে ভালো। কীভাবে খাবেন, কারা খাবেন না

লিনার ভাষায়, কাঁচা পেঁপে সবজি হিসেবে রান্না করে খেতে পারেন। মাংস নরম করার জন্য রান্নায় ব্যবহার করা হয়। কারণ, এর এনজাইম মাংস গলতে সাহায্য করে। সালাদ হিসেবে খাওয়া যায়। আচার করেও অনেকে খেয়ে থাকেন।

তবে পাঁচ ধরনের ব্যক্তির কাঁচা পেঁপে না খাওয়া ভালো জানিয়ে এই পুষ্টিবিদ বলেন, কাঁচা পেঁপে গর্ভাবস্থায় অসময়ে জরায়ু সংকোচন শুরু করে দিতে পারে। তাই এ সময় এটি এড়িয়ে চলা ভালো। যাদের হৃৎস্পন্দনজনিত সমস্যা আছে, তারাও এড়িয়ে চলবেন।

তিনি আরও বলেন, কাঁচা পেঁপে কারও কারও ক্ষেত্রে তীব্র অ্যালার্জি সৃষ্টি করতে পারে। যাদের হাইপোথাইরয়েডিজম আছে, তারা বেশি পরিমাণে খেলে আয়োডিন শোষণে সমস্যা দেখা দিতে পারে। কিডনিতে পাথর রয়েছে এমন রোগীর বেশি পরিমাণে না খাওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X