কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রীর সঙ্গে হেফাজত ইসলামের নেতাদের সাক্ষাৎ

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে হেফাজত ইসলামের নেতারা। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে হেফাজত ইসলামের নেতারা। ছবি : সংগৃহীত

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন হেফাজত ইসলামের নেতারা। দীর্ঘক্ষণ আলোচনায় নেদারা পাঠ্যপুস্তকে তাদের বিভিন্ন পর্যবেক্ষণ শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেন।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎ করেন নেতারা।

এ সময় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও লালখান বাজার মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি হারুন ইযহার, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা নাসির উদ্দীন মুনীরের নেতৃত্বে সাত সদস্যের কওমি মাদ্রাসা নেতাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

এই সময় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আপনাদের যে পর্যবেক্ষণগুলো তুলে ধরেছেন তার যৌক্তিক নানা যে দিক আছে তা আমরা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে পাঠ্যক্রমে সংশোধন করে সমাধানের করব। আগামীতেও সবার সঙ্গে আলোচনা চলমান থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইমান-আকিদাবিরোধী বিতর্কিত কোনো বিষয় যাতে না থাকে এ ব্যাপারে বর্তমান সরকার যত্নশীল, তবে দক্ষতা অর্জনের প্রশ্নে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানের মূল নীতিমালার সাথে সন্নিবেশিত কোনো পাঠ্য, উপাত্ত বা তথ্য এর ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা সামাজিক প্রভাবশালী গোষ্ঠীর সাথে আমরা আপস করব না।

হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী জানিয়েছেন, সংগঠনের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে উপস্থিত হতে না পারায় তিন মহাসচিব নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী আমাদের সব কথা অত্যন্ত গুরুত্বসহকারে শুনেছেন। তার সাথে আলোচনায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং সমস্যাগুলো সমাধানের বিষয়ে আশ্বস্ত হয়েছি আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।

এই সময় আরও উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের হাটহাজারীর শাখার সাংগঠনিক সম্পাদক মাওয়ানা আসাদ উল্লাহ, কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান ফারুকী, মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১০

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৩

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৪

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৫

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৮

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৯

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

২০
X